1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:২৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলো।রবিবার বেলা ১১টায় কপালতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খালটি বরিশালের গৌরনদী উপজেলার কাঁদাপাশা এলাকায় অবস্থিত।মন্ত্রী বলেন, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।তথ্যমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে একসময় খাদ্য উৎপাদনের সুফল পেয়েছে দেশের মানুষ। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে।
তিনি বলেন, শহীদ জিয়ার খাল খননের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধারের পাশাপাশি সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানও শুরু হয়েছে। আগামীতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরে স্বপন বলেন, আমরা দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গড়তে চাই না, জনগণের সরকার গড়তে চাই।তিনি বলেন, পরবর্তীতে নির্বাচিত হলে আমরা দায়িত্বে থাকব, না হলে সরে দাঁড়াব। তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের সেবায় কার্যকরভাবে কাজ করতে বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনীর জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com