1. admin@jagratakhobor.com : admin-ferdous :
স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল পদধারী একাধিক ব্যক্তির ফেসবুক আইডিতে ওই ছবি ছড়িয়ে পড়ে।জসিম তালুকদারের বাড়ি স্বরূপকাঠি উপজেলার রাহুতকাঠি গ্রামে। তবে তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন না বলে জানান।শনিবার আফনান মারুফ নামে এক যুবক ওই ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। আফনান মারুফ স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে নিজ প্রোফাইলে লেখা আছে। ছবি পোস্ট করার পরপরই পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রেজাউল হাসান ওই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।ইয়াবা সেবনের কথা স্বীকার করে জসিম তালুকদার বলেন, ‘আমি কখনও ইয়াবা সেবন করিনি। বন্ধুদের পাল্লায় পড়ে ছয় সাত মাস আগে আমাদের দলীয় অফিসে বসে কয়েকজন সেবন করছিল। এ সময় তারা আমাকে প্ররোচিত করে দুই টান দেওয়ায়। সে সময় কেউ ফাঁকে এ ছবি তুলে রেখেছে। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনও মাদকাসক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ থাকলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com