1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাটের ইজারা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ৫ পুলিশ সদস্য আহত - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৮|

হাটের ইজারা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ৫ পুলিশ সদস্য আহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাটের ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘের্ষর ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত আট জন আহত হয়েছেন। বুধবার রাতে লোহালিয়া ইউনিয়ন কবির মৃধা ও সোহাগ মাঝী গ্রুপের মধ্যে পালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ৫ পুলিশ সদস্যের মধ্য এএসআই জহির, এস আই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, মোঃ রানা ও সাইফুল ইসলামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় মফিজুল নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়েছে। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার(২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সোহাগ মাঝি ও তার সঙ্গীরা প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দা ও চল দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্বক জখম করে। এঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে এবং পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com