1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাসপাতাল ও পেট্রোল পাম্পে গেলেন জামায়াত আমির - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৩৫|

হাসপাতাল ও পেট্রোল পাম্পে গেলেন জামায়াত আমির

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা  ডা. শফিকুর রহমান এমপি।আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতালে উপস্থিত হন।হাসপাতালে গিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। এসময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।ডা. শফিকুর রহমানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।এরপর তিনি রাজধানীর আসাদগেট একটি পেট্রোল পাম্প পরিদর্শনে যান। সেখানে তিনি তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com