হিজলা প্রতিনিধি::বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভিতর থেকে মনির হোসেন রাড়ী (২২) নামে এক যুবকের কুন্ডলি পাকানো লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ মার্চ, সোমবার সকাল ৯ টার দিকে পরিত্যক্ত টয়লেটের পাশে পাতা কুঁড়াতে গিয়ে লাশ দেখতে পায় স্থানীয় শিশুরা ।পরে অভিভাবকরা থানায় জানলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে । আলামত হিসেবে লাশের সাথে একটি মোবাইল ও পাশের গাছ থেকে ছুরি উদ্ধার করা হয়।নিহত মনির হোসেন রাড়ী ধূলখোলা গ্রামের সুলতান রাড়ীর ছেলে । চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় মনির পেশায় একজন জেলে । গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি।স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ।নিহতের মা রাহিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে গতকাল সন্ধ্যায় খাটের উপর বসা দেখেছি এরপর রাতে আর বাসায় যায়নি,কে আমার বুক খালি করলো আল্লাহ তুমি এর বিচার করো হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ আদিল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে ধূলখোলা ইউনিয়ন যুবকের লাশের সন্ধান পাওয়া যায়। এএসপি সার্কেল স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করি । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড । লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।