1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হিজলায় তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:০০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

হিজলায় তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসানের বালু উত্তোলন বিষয়ে কঠোর হুঁশিয়ারির পর বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৩টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রলারসহ ১টি ড্রেজার জব্দ করা হয় এবং ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা প্রদান করা হয়।বুধবার (২০ মে) সকালে হিজলা উপজেলার হরিনাথপুর থেকে আবুপুর এলাকা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল এবং উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে অবৈধ বালু উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ২টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়।সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এতে নদীভাঙন বাড়ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিন ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একটি ড্রেজার জব্দ করা হয়েছে এবং মূল অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এদিকে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ হলে নদীভাঙন কমবে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com