1. admin@jagratakhobor.com : admin-ferdous :
 ৩১ দফা বাস্তবায়নে বাবুগঞ্জে বিএনপি'র মতবিনিময় সুধী সমাবেশ অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

 ৩১ দফা বাস্তবায়নে বাবুগঞ্জে বিএনপি’র মতবিনিময় সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়েছেন

বাবুগঞ্জ প্রতিনিধি ::জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত যত সংস্কার হয়েছে বিএনপি’র আমলে হয়েছে। আগামী দিনেও যত সংস্কার হবে সেটাও বিএনপির নেতৃত্বে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, গণতন্ত্রের মূল মন্ত্র। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটাই, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ:প্রবর্তন করা। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহিষু অবস্থা চলে আসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৬ই আগস্ট) বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচির তুলে ধরেন বরিশাল -৩(বাবুগঞ্জ -মুলাদী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বেগম সেলিমা রহমান।জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এস এম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সাধারন সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ,বরিশাল জেলা বিএনপি’র সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, জেলা বিএনপি সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন,জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, বিএনপির নেতা মনিরুজ্জামান মিলটন প্রমূখ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com