1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের, কী ঘটবে তখন - জাগ্রত খবর - jagrata Khobor
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৫|
শিরোনামঃ
অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার ও প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের, কী ঘটবে তখন খুনি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড আত্মগোপন থেকে আওয়ামী লীগের সাবেক নারী এমপি পুলিশের খাচায় আবু সাঈদ হত্যায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের সাজা গলাচিপায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিল যুবক বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে ইউরোপযাত্রায় *ভূমধ্যসাগর*সাগরে* লাশ*ভাসানোর* নির্মম* কাহিনি যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের, কী ঘটবে তখন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::মহাকাশ জয়ের পথে এক অনন্য মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস মিশনের চার নভোচারী। যাত্রাপথে পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসলেও এতক্ষণ টেক্সাসের হিউস্টনে অবস্থিত মিশন কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। তবে সেই পরম নির্ভরতার যোগসূত্রটি এবার ছিন্ন হতে যাচ্ছে।স্থানীয় বিএসটি সময় সোমবার (৬ এপ্রিল) রাত ১১:৪৭ মিনিট যখন আর্টেমিস মহাকাশযানটি চাঁদের উল্টো পিঠে প্রবেশ করবে, তখন বিশাল এই উপগ্রহটিই বাধা হয়ে দাঁড়াবে পৃথিবী ও মহাকাশযানের মাঝখানে। ফলে রেডিও বা লেজার—কোনো মাধ্যমেই আর সিগন্যাল আদান-প্রদান করা সম্ভব হবে না। গভীর মহাকাশের নিস্তব্ধতায় টানা ৪০ মিনিট সম্পূর্ণ একা থাকবেন চার নভোচারী। খবর বিবিসির।আর্টেমিস পাইলট ভিক্টর গ্লোভার এই সময়টিকে কেবল প্রযুক্তিগত বিচ্ছিন্নতা হিসেবে দেখছেন না। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্ববাসীকে এই সময়টিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,আমরা যখন চাঁদের আড়ালে পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকব, তখন সবাই মিলে আমাদের জন্য প্রার্থনা করুন এবং ইতিবাচক চিন্তা পাঠান। আশা রাখুন যেন আমরা পুনরায় সফলভাবে পৃথিবীর সাথে যুক্ত হতে পারি।
ফিরে দেখা ইতিহাস: অ্যাপোলো ১১-র সেই নিঃসঙ্গতা ৫০ বছর আগে অ্যাপোলো মিশনের নভোচারীরাও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। ১৯৬৯ সালে যখন নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে পা রাখছিলেন, তখন মাইকেল কলিন্স একাকী কমান্ড মডিউল নিয়ে চাঁদের কক্ষপথে ঘুরছিলেন।চাঁদের উল্টো পিঠে থাকাকালীন কলিন্সও ৪৮ মিনিট পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলেন। তার আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, সেই সময় তিনি নিজেকে পৃথিবীর সমস্ত জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অনুভব করেছিলেন। তবে তিনি ভীত ছিলেন না; বরং মিশন কন্ট্রোলের অবিরাম নির্দেশনা থেকে দূরে সেই নীরবতাকে তিনি ‘প্রশান্তির’ বলে অভিহিত করেছিলেন।আর্টেমিস মিশনের এই ৪০ মিনিট কেবল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, বরং মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে মানুষের সাহস ও একাকীত্বের এক নতুন অধ্যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com