1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতি - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:০৭|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::দেশের উত্তর-পূর্বাঞ্চলের নয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।মঙ্গলবার সকালে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৯টার তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের পাঁচ জেলার নয়টি নদীর ১১টি স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পূর্বাভাস অনুযায়ী, সিলেট জেলার কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে ৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।এ ছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর পয়েন্টে নলজুর নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।নেত্রকোনার খালিয়াজুরি পয়েন্টে ধনু-বাউলাই নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়ে ১৪ সেন্টিমিটার এবং কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি ৮ সেন্টিমিটার কমে ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জারিয়াঝাঞ্জাইল পয়েন্টে ভুগাই-কংশ নদীর পানি ১৬ সেন্টিমিটার কমে ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।নেত্রকোনা সদর ও আটপাড়া পয়েন্টে মগরা নদীর পানি যথাক্রমে ৮৭ সেন্টিমিটার ও ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ পয়েন্টে কালনি নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে ২৩ সেন্টিমিটার এবং সুতাং রেলসেতু পয়েন্টে সুতাং নদীর পানি ১৭ সেন্টিমিটার কমে ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।মৌলভীবাজারে মনু নদীর পানি ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পাউবো আরও জানায়, সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীগুলোর পানির স্তর ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে। এতে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com