1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গলাচিপায় অটো বোরাক ড্রাইভার কে মারধর হাসপাতালে ভর্তি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানায় ছুটি ঘোষণা যুদ্ধের প্রভাবে তেল পরিবহনে ভাড়া বৃদ্ধি পাঁচ গুণ, অস্থির জ্বালানি বাজার উজিরপুরে কুরিয়ার অফিসে হামলা-ভাঙচুর, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ মির্জাগঞ্জে অটোচালক কে মারধর, হাসপাতালে ভর্তি  মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা আসন্ন ২ নং লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজিমুল হাসান চৌধুরী (আজিম)

গলাচিপায় অটো বোরাক ড্রাইভার কে মারধর হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া গেছে। আহত বোরাক ড্রাইভার হচ্ছেন উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এক নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী খার ছেলে অলিউল খা (৩৪)। স্থানীয় লোকজন অলিউল খাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত অলিউল খা বলেন, আমি অটো বোরক ড্রাইভার। গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে উলানিয়া বাজার চৌরাস্তা নামক স্থানে গাড়ি সময় সীমা নিয়ে প্রতিপক্ষ এই ড্রাইভার এর সাথে কথা কাটাকাটি হয়। পরে আমাকে প্রতিপক্ষ ড্রাইভার হায়দার আলী হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথার উপরে বাড়ি দেয়। এতে আমার মাথা ফেটে যায়। পরে আর আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। প্রতিপক্ষ হায়দার আলী হচ্ছেন একই ওয়ার্ডের আজহার আলীর ছেলে। উলানিয়া চৌরাস্তা অটো বোরাক স্থানের ড্রাইভার রাসেল, হারুন, জহির, মিরাজ, ইচ্ছাসহ আরো অনেকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অলিউল খাকে মারধর করেছে। এর সঠিক বিচার হওয়া উচিত। অটো বোরাক স্টানের লাইন ম্যান ও সময় নির্ধারণকারি ফিরোজ হাওলাদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ মারামারি। বিষয়টি নিয়ে দুপক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে আহত অলিউল খার স্ত্রী পারভিন আক্তার বলেন, আমরা গরিব মানুষ গাড়ি না চালালে পেটে খাবার হয় না। অর্থের অভাবে আমার স্বামী গাড়ি চালায় আমার স্বামীকে যারা মেরেছে আমি তাদের সঠিক বিচার চাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমরান বলেন, আমার চিকিৎসা দিলে অলিউল খা দ্বিতীয় তলায় ভর্তি রয়েছে। তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে। প্রতিপক্ষ অটো বোরাক ড্রাইভার হায়দার আলী বলেন, কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি হয়েছে। এতে আমিও আহত হয়েছি। ইউপি সদস্য আলমগীর মুন্সী বলেন, দুপক্ষকে ইউনিয়ন পরিষদের ডেকে চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার ব্যবস্থা করব। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন, বিষয়টি আমি শুনেছি দেখব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com