
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মৃধা বাড়ি দাখিল মাদ্রসার আরবি শিক্ষক মাওঃ মোঃ দুলালের বিরুদ্ধে এলাকাবাসী মাদ্রাসা কক্ষে জামাতের রাজনীতি করায় ফুসে উঠেছে ।এলাকাবাসীর দাবি শিক্ষার্থীদের ক্লাশ ফাকি দিয়ে তিনি জামাতের রাজনৈতিক আলোচনা করছেন মাদ্রাসা কক্ষে । মাদ্রাসা সুপারও দুলাল মাওঃ সাথে তালে তাল মিলিয়ে আছেন বলেও অভিযোগ করেছে এলাকাবাসী ।কয়েকজন শিক্ষর্থী বলেছেন, দুলাল হুজুর আমাদের ক্লাশ ফাকি দিয়ে লাইব্রেরীতে বসে বেশীরভাগ সময় শুধু জামাতের রাজনীতি করছেন । শিক্ষার্থীরা বলেন, এতে লেখাপড়ায় ভিশন দ্রুটি পোহাতে হয় ।টুঙ্গিবাড়িয়ার মাদ্রাসা সংলগ্ন বাসিন্দা ও শিক্ষার্থী অভিভাবকরা ক্লাশ ফাকি দিয়ে জামাতের রাজনৈতিক আলোচনা না করার জন্য যথাযত কর্তৃপক্ষর হস্তক্ষেপ কামনা করেছেন ।