1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়েছেন
মেহেন্দীগঞ্জ প্রতিনিধি:: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাত মাস বয়সের ছেলে আদর ইসলামের। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর শোক সইতে না পেরে ওইদিনই দুবাইতে অবস্থানরত প্রবাসী বাবা আরিয়ান ইসলাম (৩৫) স্টোক করে মারা গেছেন।

একইদিন মৃত্যু হয়েছে পরিবারের আরও এক বয়োজ্যেষ্ঠ সদস্যর। একদিনে পরিবারে তিনজনের মৃত্যুতে ওই পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি নদীবেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের।
সোমবার দুপুরে মৃত শিশুর নানা জসিম হাজারী জানিয়েছেন, শিশু আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সকালে শিশু আদরের মৃত্যু হয়।
সন্তান হারানোর এই মর্মান্তিক খবর পৌঁছায় দুবাইপ্রবাসী বাবা আরিয়ান ইসলামের কাছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ওইদিন বিকেলে দুবাইয়ে অবস্থানরত আরিয়ান স্টোক করে মৃত্যুবরন করেছেন।
একইদিনে মৃত শিশু আদর ইসলামের মায়ের দাদি মৃত্যুবরন করেছেন। একইদিনে পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com