1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ইউএনওর মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:৪০|

বাউফলে ইউএনওর মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালী জেলার বাউফলে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, কৃষি অফিসার মিলন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী হুমায়ুন আহমেদ, বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
সভায় ইউএনও আমিনুল ইসলাম সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও অভ্যন্তরীণ রাস্তার ক্ষতির তালিকা প্রণয়ন করে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া বন্যায় বীজতলার ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com