1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজাপুরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

রাজাপুরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়েছেন
ঝালকাঠি সংবাদদাতা::ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে কুয়েত প্রবাসী আবুল হাওলাদারের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) রাতের কোনো এক সময়ে চোরের দল টিনসেট ঘরের পাশের ইটের দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী আবুল হাওলাদারের বড় ভাই মিজান হাওলাদার জানান, আবুলের স্ত্রী ডলী বেগম ও মেয়ে তন্বী বুধবার বিকেলে পার্শ্ববর্তী বড়ইয়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসে তারা ঘরের সামনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।পরবর্তীতে ঘরের আলমিরা পরীক্ষা করে দেখা যায়, সেখানে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটি, একটি নাকফুল এবং ১ ভরি রুপার গহনাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। চোরের দল ঘরের পশ্চিম পাশের ইট ভেঙে প্রবেশ করে এমন আলামত পাওয়া গেছে।চুরির ঘটনাটি নিশ্চিত করে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্ত করতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এ বিষয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com