1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চরবাড়িয়ায় খাল দখল করে দোকান নির্মাণ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

চরবাড়িয়ায় খাল দখল করে দোকান নির্মাণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ লামছড়ী বাজার সংলগ্ন দক্ষিণ পাশে সরকারি জলাধার দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গির গাজি ও কালু মৃধা গংরা। এ ঘটনায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, খালের পাড়ে সরকারি জমি দখল করে ইতোমধ্যে একাধিক পাকা দোকান নির্মাণের কাজ শুরু করেছেন তারা। অথচ এসব স্থানে ভবন নির্মাণ সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও জলাবদ্ধতার জন্য হুমকিস্বরূপ। খালটি দীর্ঘদিন ধরে দক্ষিণ লামছড়ী বাজারের পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এভাবে খাল দখল ও ভরাটের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।বাংলাদেশ দখল ও উচ্ছেদ আইন ২০১০ এর ধারা চার এ বলা হয়েছে সরকারি জমি বা খাস খাল দখল দণ্ডনীয় অপরাধ। দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ, জরিমানা এবং জেল সব ধরনের ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।পানি আইন, ২০১৩ এর ধারা ১৯ অনুসারে খাল, নদী ও জলাশয় প্রাকৃতিক পানির প্রবাহে বাধা দেওয়া বা দখল করা নিষিদ্ধ। এই আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ বছর জেল বা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বারবার অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে।এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং খালটি দখলমুক্ত করে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।সরেজমিনে দোকান নির্মাণের কাছে গিয়ে অভিযুক্ত জাহাঙ্গির গাজি ও কালু মৃধা কথা জিজ্ঞেস করলে তারা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন- সরকারি খাল দখল করে কেউ নির্মাণ কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com