1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে খালের বাঁধ কাটতে গিয়ে প্রভাবশালীদের বাঁধায় পিছু হটল মৎস্য কর্মকর্তা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাকেরগঞ্জে খালের বাঁধ কাটতে গিয়ে প্রভাবশালীদের বাঁধায় পিছু হটল মৎস্য কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়েছেন

বাকেরগঞ্জে প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কটুয়াজুড়ি নামে একটি খালের উপর একাধিক বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। তবে বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীদের বাঁধার মুখে ব্যর্থ হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।  প্রভাবশালী কিছু ঘের মালিকদের অশুভ তৎপরতায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।রবিবার (৩ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও পুলিশের সহযোগিতায় এ খাল দখলমুক্তের চেষ্টা করা হয়।এলাকাবাসী সূত্রে জানা যায়, পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের কটুয়াজুড়ি খালে কয়েক বছর ধরে স্থানীয় প্রভাবশালী সেলিম কাজী, লিখন কাজী ও জাকির কাজী খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন। তাদেরকে মাছ চাষ ও খালটি রক্ষণাবেক্ষনের জন্য দায়িত্ব দিয়েছিলেন বিগত উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন। তার নির্দেশে তারা খালের মুখ বন্ধ করে মাছ চাষ করায় পানি নিষ্কাশন না হওয়ায় সাধারণ কৃষক বিপাকে পরে। গত ২৯ জুন জলাবদ্ধতার স্থায়ী নিরসন ও খালের বাঁধের মুখ উন্মুক্ত করার দাবিতে শতশত গ্রামবাসী মানববন্ধন করেন।মানববন্ধনের পর এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, কৃষি কর্মকর্তা সুমিত কুমার সাহা ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে স্থানীয়দের খাল দখলমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তার‌ই ধারাবাহিকতা রবিবার সকালে খাল দখলমুক্ত করতে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম পৌঁছে খালের বাঁধ কেটে দিয়ে দখলমুক্ত করার চেষ্টা করে। এ সময় সেলিম কাজী, লিখন কাজীসহ স্থানীয় কিছু অসাধু লোকজন নিয়ে বাঁধা দেয় খালের বাঁধ কেটে দখলমুক্ত করতে।এ বিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশে বেকু দিয়ে বাঁধ কেটে খাল দখল মুক্ত করতে গিয়েছিলাম। একটি বাঁধের কয়েক ফুট পেরেছি। স্থানীয় একটি চক্রের বাঁধায় ওখানে মার্ডার হওয়ার সম্ভাবনা থাকায় ফিরে এসেছি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com