1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবুগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাবুগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার সংলগ্ন এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার (৪ আগস্ট ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম রাতুল (২০), তিনি স্থানীয় জোসনা বেগমের ছেলে। পরিবারটি রহমতপুর বাজার এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করে আসছিল।পারিবারিক সূত্রে জানা যায়, বাসার পেছনের একটি পরিত্যক্ত জায়গায় গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রাতুল। মরদেহটি সর্বপ্রথম তার বড় ভাই সাব্বির (২৫) দেখতে পান। আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা বলছেন, ব্যক্তিগত মানসিক চাপ কিংবা পারিবারিক কোনো কারণ থাকতে পারে।ঘটনার খবর পেয়ে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com