1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আ:লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাউফলে সকল রাজনৈতিক সংগঠনের গণ মিছিল - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৩৯|

আ:লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাউফলে সকল রাজনৈতিক সংগঠনের গণ মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়েছেন
বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে বিএনপির তিন গ্রুপ ও জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং গনঅধিকার পরিষদ বাউফল শাখার নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (৫ই আগষ্ট) সকাল ১০টা থেকে প্রথমে পটুয়াখালী-২ আসন বাউফলের বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এবং তার বাসভবনের সামনে এক আলোচনার মাধ্যমে শেষ করা হয়। পর্যায়ক্রমে ইসলামি আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার নেতাকর্মীদের মিছিল করা হয়। এবং উপজেলা পরিষদ চত্বরে একবিশাল আলোচনার মধ্যদিয়ে শেষ করা হয়। পরপরই কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এবং হাসপাতাল রোড বিএনপির কার্যালয়ে এক আলোচনার মাধ্যমে শেষ করা হয়। এরপরই উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল করা হয়। এবং উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনার মধ্যদিয়ে শেষ করা হয়। এদিকে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বিএনপির সহ- দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে একবিশাল আনন্দ মিছিল করা হয়। এবং মিছিল শুরুর প্রথমে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা করা হয়। তার পরপরই গনঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এসময় গনমিছিলে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে উঠে বাউফল পৌরশহর।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com