1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৩৮|

নলছিটিতে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে ‎‎অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালতলা বাজার এলাকা থেকে ফরিদা বেগম (৫২) নামের ওই নারী নিজের ছেলে সোহাগ জোমাদ্দারকে (৩২) পুলিশের হাতে তুলে দেন।নলছিটি থানায় ৪ আগস্ট একটি লিখিত অভিযোগ করেন ফরিদা বেগম। অভিযোগে তিনি বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কাজকর্ম না করে প্রায়ই টাকার জন্য তাঁকে চাপ দেন। টাকা না পেলে গালাগাল করেন, ঘরে অশান্তি সৃষ্টি করেন এবং হুমকি দেন। ৪ আগস্ট সন্ধ্যায় এক লাখ টাকা দাবি করে তাঁর বসতঘরের আসবাব ভাঙচুর করেন ও কাপড়চোপড় পুড়িয়ে দেন। এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।জানতে চাইলে ‎ফরিদা বেগম বলেন, ‘‎আমি বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়ে নিজেই পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছি। আমার সন্তানের বিরুদ্ধে পুলিশ যেন আইনগত ব্যবস্থা নেয় আর সে যেন ভালো হয়ে যায়, সে আশা রাখি।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‎‘অভিযুক্ত সোহাগকে আমরা হেফাজতে নিয়েছি। তাঁর বিরুদ্ধে মাদকসেবন, হুমকি, ভাঙচুরসহ একাধিক অভিযোগ রয়েছে। মা নিজেই উপস্থিত থেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com