1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গাজীপুরে সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

গাজীপুরে সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়েছেন
জাগ্রত নিউজ::গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন নামে এক সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং চৌরাস্তা এলাকার কয়েকটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।তার সহকর্মীরা জানান, ঘটনাটি ঘটার এক ঘণ্টা পূর্বে তুহিন চৌরাস্তা এলাকার ভাসমান দোকানের একটি ভিডিওচিত্র তার ফেসবুকে আপলোড দিয়ে ওই এলাকার মসজিদ মার্কেটের গলিতে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের অতি ব্যস্ততম এলাকা জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকান থেকে ফিল্মি স্টাইলে কুপিয়ে তাকে হত্যা করা হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি রাত ৮টা ৫ মিনিটের দিকে ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের টিম কাজ করছে।তিনি আরও বলেন, যেভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ঘটনাটির প্রাথমিক মোটিভ থেকে বোঝা যাচ্ছে প্রচণ্ডতম ক্ষোভ থেকে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। আশা করি আজ রাতের মধ্যেই এর একটা সুরাহা করতে পারব।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com