বাবুগঞ্জ প্রতিনিধি::বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে ব্যবসায়ীর স্ত্রী ও দুই সন্তানের উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় দোকান,ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের পৈত্রিক সম্পত্তি ৭৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে একই গ্রামের ভূমিদস্যু সুজন মৃধা গং। এ নিয়ে ২০১৯ সালে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত সাইদুলের পক্ষে রায় দেয়। কিন্তু সুজন মৃধা গং সেই রায় মেনে নেয়নি। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে তারা সেই জমিতে বীজ রোপন করলে সুজন মৃধা,রাসেল রনি, মাহফুজ,ও পারভেজ মৃধা সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন তার জমির বীজ উপড়ে ফেলে। এসময় সাইদুলের স্ত্রী পপি আক্তার প্রতিবাদ করলে পরিকল্পিতভাবে সুজন সহ অন্যন্যরা লাঠি সোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে পপি তার দুই শিশু সন্তান জুনায়েদ ও জিহাদ আহত হয়। এ সময় ঘর, দোকানপাট ভাঙচুর ও মালামাল লুটপাট চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সাইদুল অভিযোগ করা আরো বলেন, ঘটনার দিন রাতে প্রতিপক্ষরা আমার দোকানে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করলে আমি বিমানবন্দর থানা পুলিশকে জানাই। পুলিশ সারারাত আমার দোকান পাহাড়া দেয়ার ফলে আমার দোকানের কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।