1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে মাদকাসক্ত ছেলে পুলিশে দিলেন বাবা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

পটুয়াখালীতে মাদকাসক্ত ছেলে পুলিশে দিলেন বাবা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে লাগামহীন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। এলাকাবাসীর সহায়তায় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের সঙ্গে নানা অপরাধে জড়িয়ে পড়ায় সোহাগ হাওলাদারকে নিয়ে পরিবার, এমনকি প্রতিবেশীরাও চরম আতঙ্কে ছিলেন। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, পথচারী ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করাসহ একাধিক অভিযোগ ছিল। বাড়িতে বাবা-মায়ের কথাও সে শুনতো না।গত বুধবার রাতে সোহাগ পার্শ্ববর্তী শহীদ জসিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে দরজা ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে সোহাগের বাবা মিজানুর রহমান স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ও বারেক মেম্বারসহ গ্রামবাসীর সহযোগিতা চান। পরে সকলে মিলে সোহাগকে আটক করে দুমকি থানায় হস্তান্তর করেন।দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, সোহাগকে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এলাকাবাসীর এমন উদ্যোগে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com