
বাকেরগঞ্জ প্রতিনিধি::ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে গারুড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে দিনব্যাপী সদস্য তারবিয়াত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ আগস্ট ২০২৫) গারুড়িয়ার কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আনহাজ্জ মুহাম্মাদ হারুনুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিমের সভাপতি মাওলানা মুহাম্মাদ নাছির উদ্দিন (রোকন) ডাকুয়া এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ থানা পশ্চিমের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বাইজিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গারুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূরুল ইসলাম সরদার।বক্তারা তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও নসীহতের মাধ্যমে ইসলামী আন্দোলনের আদর্শ, নৈতিক নেতৃত্ব, নীতির পরিবর্তন এবং ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে সদস্যদেরকে অনুপ্রাণিত করেন।