
কাজিরহাট প্রতিনিধি::কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে গতকাল রাত্রে বিশেষ অভিযান চালিয়ে গাজা সহ তিনজনকে আটক করেন কাজিরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়।গতকাল রাত আনুমানিক ৯ঃ৪৫ মিনিটে কাজিরহাট থানার এসআই মজিবার ও এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিদ্যানন্দ পুর ব্রিজ বাজার, অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায়। বিদ্যানন্দপুর ইউনিয়নের মাধব রায় সাকিন এর নাঈম মোল্লার, বাড়ির পেছনে পুকুরপাড়ে। তিনজন মাদক ব্যবসায়ী অবৈধ গাজা বিক্রয়ের, উদ্দেশ্য অবস্থান করিতেছে।অতঃপর ঘটনাটি কাজিরঘাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে অবগত করে। এসআই মুজিবর দ্রুত ঘটনাস্থলে চলে যান। অনুমান দশটা বিশ মিনিটে এসআই মজিবর সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হইলে। পুলিশের উপস্থিতটের পেয়ে। তিন ব্যক্তি পালাবার চেষ্টা করেনএসআই মজিবুর তখন তার সঙ্গীও ফোর্স নিয়ে মিলন হাওলাদার,দম জান ফরাজি ইয়াসিন ফকির, তিনজনকে আটক করেন। এসআই মজিবার একাধিক সাক্ষী গণের সামনে। তাহাদেরকে তল্লাশি করে। প্যান্টের পকেট থেকে কাগজে পেঁচানো পোটলা ১৫ গ্রাম গাজা উদ্ধার করেন। এলাকার সূত্রে জানা যায় বিভিন্ন জেলা থেকে গ্রেফতারকৃত আসামিরা মাদক ক্রয় করে করে।কাজিরহাট থানায় বিভিন্ন ইউনিয়নে বিক্রি করেন। অতঃপর পুলিশ তাদেরকে কাজিরহাট থানায় নিয়ে আসে। কাজিরহাট থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই ব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান মাদকের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।