1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সরকারি হাসপাতালে বিদ্যমান অব্যবস্থাপনা দুর্নীতি,দালাল মুক্তকরণ ও স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষ্যে ৩ দফা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৪৬|

সরকারি হাসপাতালে বিদ্যমান অব্যবস্থাপনা দুর্নীতি,দালাল মুক্তকরণ ও স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষ্যে ৩ দফা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়েছেন

মোঃ রাসেল::বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে বিদ্যমান অব্যবস্থাপনা দুর্নীতি,দালাল মুক্তকরণ ও স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষ্যে ৩ দফা দাবীতে, আমরন অনশনে টানা তৃতীয় দিনে শিক্ষার্থীরা। শেরে বাংলা মেডিকেলের মূল গেটে ৪৮ ঘন্টা অনশনে থেকে বেহুশ হয়ে পরেছেন স্বাস্থ্য খাত সংস্কারের ৩ দফা দাবীতে অনশনে বসা শিক্ষার্থী দিহান(১৭)।হাসপাতালের সামনেই চলছে তাদের প্রাথমিক চিকিৎসাসেবা শিক্ষার্থীদের দাবি স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই অনশন ও সারা বরিশাল ব্লকের কর্মসূচি ব্যাহত থাকবে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানান আজ ১৭ দিনে তাদের এই ব্লকেড কর্মসূচি ও আন্দোলনে এখনো পর্যন্ত তারা স্বাস্থ্য উপদেষ্টা অথবা ঊর্ধ্বতন কোন কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেননি গতকাল রাতে অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে যান বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অনশনরতদের সাথে কথা বলেন এবং অনশন প্রত্যাহারের আমন্ত্রণ ও শিক্ষার্থীদের আত্মস্থ করেন। শিক্ষার্থীদের দাবি স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই অনশন ও ব্লকের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এর ধারাবাহিকতায় আজ বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্লকের কর্মসূচি পালন করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com