1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নাজিরপুরে প্রবাসীর মেয়েকে প্রাণ নাশের হুমকি দিয়ে জমি দখল - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:০২|

নাজিরপুরে প্রবাসীর মেয়েকে প্রাণ নাশের হুমকি দিয়ে জমি দখল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে এক নারী প্রবাসীর মেয়ের জমি জোরপূর্বক দখল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি দখলের বিষয়টি স্থানীয়দের জানালে তারা শালিস করলেও তা মানেন না ওই প্রভাবশালীরা। পুলিশ ক্যাম্পে গিয়েও পাচ্ছেন না সুরাহা।জানা গেছে, উপজেলার কুমারখালী গ্রামের লাকিয়া বেগম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। স্বামীর মৃত্যুর পরে যখন পরিবার অচল হয়ে যায় তখন বিদেশে পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার আগে তিনি একটি জমি রেখে যান, যেখানে তারা বসবাস করত। এরমধ্যে লাকিয়া তার ছেলেকে বিদেশে নিয়ে যান। কিন্তু দেশে থাকেন স্বামী পরিত্যক্তা মেয়ে হীরা। লাকিয়া ও তার ছেলে বিদেশে যাওয়ার পর পরিবার সচ্ছল হলে নানাবাড়িতে থাকা হীরা তার মায়ের ঘর মেরামত করার জন্য গেলে আসে বাধা ও প্রাণ নাশের হুমকি। বাধাপ্রদানকারীদের মধ্যে রয়েছে তার আপন মামা ও স্থানীয় কালু ও হিমু বাহিনীর সদস্যরা। এ নিয়ে গত কয়েকদিন শালিসি বিচার করে স্থানীয়রা দিতে পারছেন না কোনো সমাধান। জমি থেকে কয়েক শ গজ দূরে অবস্থিত পুলিশের ক্যাম্পে জানালেও ওই নারী পাচ্ছেন না কোনো সুরাহা।হীরা বলেন, ‘কালু, হিমু আমার ওপর অত্যাচার করে। তাদের সঙ্গে রয়েছে আমার মাদকাসক্ত মামা। আমার ভাই বিদেশে যাওয়ার আগে ওরা এমন অত্যাচার করত। আমাদের কাছে চাঁদা চায়, না হলে জমি জোর করে দখল নিবে। চাঁদা না দিলে আমাকে ও আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। আমার পক্ষে যে আসে তাদেরও হুমকি দেয়। এই কথা কারো কাছে বললে মেরে ফেলার হুমকি দেয়। আমার মেয়েকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়। আমি আপনাদের কাছে বিচার চাই।’হীরার পক্ষে কথা বলায় মো. এসকেন্দার আলী শেখ নামের এক ব্যক্তিকেও হুমকি দেয় ওই বাহিনী। তিনি বলেন, ‘কালু ও হিমু বাজারে বসে আমাদের দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। হিমু মাদকাসক্ত।স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ফকির বলেন, ‘লাকিয়া দীর্ঘদিন এখানে বসবাস করেছেন। তার মেয়ে হীরার এই ঘরেই জন্ম হয়েছে। হঠাৎ এরা কোথা থেকে এসে এভাবে অত্যাচার করতে শুরু করেছে।সুমন আল মামুন নামের এক যুবক বলেন, ‘আমি ছোট থেকে দেখেছি এখানে লাকিয়া তার পরিবার নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরে জমি দখলের পায়তারা করছে স্থানীয় কালু ও হিমু বাহিনী। গত শনিবার রাতে জমি দখলে নিতে চাইলে স্থানীয়রা পাহারা দেন। স্থানীয় কোনো শালিসি তারা মানছে না। অসহায় পরিবারটি যেন সঠিক বিচার পায়।লাকিয়ার ভাই ও হীরার মামা ফারুক নিজেকে খুলনা জেলার হরিণটানা থানার ৪নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক পরিচয় দিয়ে বলেন, ‘জমিটা আমার দাদার। আমিও ওই জমির ওয়ারিশ। আমি ওয়ারিশ সূত্রে জমি দখলে যেতে চাই।চাঁদা দাবির ব্যাপারে তিনি বলেন, ‘আমার বোন যখন বিদেশে যায় তখন জমিটা বন্ধক রেখে যায়, সেই টাকা আমি পরিশোধ করি। আমি সেই টাকা দাবি করি। আমার বোন স্থানীয় প্রভাব খাটিয়ে আমার জমি দখলে নিয়েছে।নাজিরপুর থানার ওসি মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া বলেন, ‘ভাই-বোনের জমি সংক্রান্ত একটি থানায় অভিযোগ এসেছে। জমিজমা বিষয়টি ল্যান্ড সার্ভ ও ট্রাইবুনালের ব্যাপার। তারপরও আইনশৃঙ্খলা স্বার্থে আমাদের কিছু করনীয় থাকলে আমরা তা করব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com