
আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিয়ামতি ইউনিয়ন শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। “গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৪ বছর” শ্লোগানে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন রোকন ডাকুয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক খালিদ হাসান রিফাত।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির, মাওলানা মোঃ আব্দুস সবুর, এইস এম আবুল খায়ের, মাওলানা আল-আমিন বেপারী এবং হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিয়ামতি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শামিম খান।বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস, দীর্ঘ সংগ্রাম ও অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, নৈতিকতা, বৈষম্য রোধ, সুশাসন ও ন্যায় বিচারভিত্তিক একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা শান্তির একমাত্র পথ।৩৪ বছরের এই পথচলায় যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতের সোনালী দিনের প্রত্যাশা ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজনে সহযোগিতা করা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।