1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনকে ৩ লাখ টাকা জরিমানা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৩৪|

পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনকে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। পাশাপাশি অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে নদীতে অভিযান পরিচালিত হয়। ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযুক্তরা হাতেনাতে ধরা পড়েন। অভিযানে ব্যবহৃত ড্রেজারগুলো ইন্দুরকানি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারের কাছে জিম্মায় রাখা হয়েছে।অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ বেপারীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৪০) এবং ইসমাইলের ছেলে মো. হাফিজ (৪২), বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (৪৫) এবং মো. শাহজাহান খানের ছেলে মো. মিজান খান (৩৪), কৃষ্ণনগর গ্রামের মো. মোকাম্মেল তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার (৪০), নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর গ্রামের মো. শাহাবুদ্দিন মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫০) এবং ইন্দুরকানি উপজেলার টগরা গ্রামের মৃত মোসলেম খানের ছেলে মো. লিটন খান (৩৫)।উল্লেখ্য, ১৭ আগস্ট জেলা প্রশাসন ওই স্থানের বালু মহলের ইজারা বাতিল করেছে এবং পুনরায় ইজারা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com