1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:০৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পড়েছেন

ঢাকা অফিস::বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লার মধ্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, রুমিন ফারহানা তার জন্য খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।হাসনাতের ভাষায়, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল।কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে।ব্রাহ্মণবাড়িয়ার বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গেও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা।আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছি। আপনারা গণতান্ত্রিক ‘মব’ নিয়ে এগিয়ে যান : জুলকারনাইন সায়ের ।বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলার সমন্বয়কারী আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।এছাড়াও বৈঠকে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডা: মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, কেন্দ্রীয় সংগঠক রাকিব হাসান এবং জেলা-উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com