1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ভুল চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু, গ্রাম্য চিকিৎসক গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে ভুল চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু, গ্রাম্য চিকিৎসক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভুল চিকিৎসায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে এক গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বৃদ্ধার মৃত্যুর পর রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।মৃত লিপিকা বালা (৬০) উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের প্রয়াত সুনীল বালার স্ত্রী। তিনি সাবেক ইউপি ছিলেন।গ্রেপ্তার গ্রাম্য চিকিৎসক কিরন বেপারী একই গ্রামের কৃষ্ণ কান্ত বেপারীর ছেলে।এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মামলা করেছেন।পুলিশ ও স্বজনরা জানান, রোববার দুপুরে লিপিকা বালা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তখন প্রতিবেশী গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে ডেকে আনা হয়। তাৎক্ষণিক তাকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নিলে বৃদ্ধার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাধা দেন। এরপরও বৃদ্ধার শরীরে ইনজেকশন ও স্যালাইন পুশ করেন কিরন বেপারী। তিন মিনিটের মধ্যে চিৎকার দিয়ে তিনি মারা গেছে।আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, সোমবার সকালে বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রাম চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com