1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৩১|

বরিশালে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়েছেন

মোঃ রাসেল হাওলাদার::বারইকান্দি গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল হাত-পা মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার দলিল লুট করেছে।সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে বরিশাল সদর উপজেলার ৯নং টুংঙ্গীবাড়িয়া ইউনিয়নের বারইকান্দি গ্রামের বাসিন্দা মোঃ হাবিব হাওলাদারের ডাকনাম (হবির) বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।ঘটনার বিষয়ে ওই বাড়ির মালিক মোঃ হাবিব হাওলাদার বলেন, আনুমানিক রাত ৩ টার দিকে ১০ সদস্যদের একটি ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে। এরপরে ওয়াশরুমের ভেন্টিলেটরের গ্রিল খুলে ডাকাত দলের ৫/৬ জন সদস্য ঘরে ঢুকে তাদের উপর হামলা চালায়। প্রথমে তার ছেলে মোঃ শাকিল হাওলাদারের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তার ভাইয়ের ছেলেকে ও স্ত্রী নাজমা বেগম কে হাত-পা বাধাঁবস্থায় আটকে রাখে। পরে বাড়িতে থাকা আসবাবপত্র ও বিছানা পত্র ওলট পালট করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, প্রায় ৫ ভরীর অধিক স্বর্ণালংকার ও পাঁচটি জমির দলিল লুটে নেয় ডাকাত দল।তিনি আরও বলেন, ডাকাত দল প্রায় ২ ঘণ্টাব্যাপী ঘরের মধ্যে এসব তাণ্ডব চালায় এবং তাদের হুমকি দিয়ে বলে আমরা দলে দশ জন, ঘরে কোথায় কি আছে বল নইলে কুঁচি কুঁচি করে কেটে রেখে যাব। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা বাড়ির বাহিরে পাহারারত অবস্থায় ছিল। ঘটনা জানাজানি হলে সাহেবেরহাট বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের সনাক্তের কাজ চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
স্থানীয়রা জানান, টানা দুইটি বাড়িতে একই কায়দায় ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com