
আমতলী(বরগুনা)প্রতিনিধি::বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন পশ্চিম আমতলী গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১ জন। আহত হলেন, আব্দুল রহমান বিশ্বাস আমতলী থানা অভিযোগ সূত্রে জানা যায়, আহত আব্দুল রহমান বিশ্বাস গংদের সাথে একই গ্রামের মাহমুদুল হাসান গংদের সাথে দীর্ঘকাল ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরিয়া ৩০ শে আগস্ট দুপুরে আব্দুর রহমান বিশ্বাস নিজ খড়ের গরুকে খাবার খাওয়াইয়া বাড়ি সামনে পুকুরের দক্ষিন পাড় পৌছালে মাহমুদুল হাসান তার গতিপথ রোধ করে অহেতুক গালাগালি করে কথার কাটাকাটির এক পর্যায় মাহামুদুল হাসানের নেতৃত্বে ফ্যাসিস্ট ছাত্রলীগ নেতা নাঈম, ফ্যাসিস্ট যুবলীগ নেতা আশ্রাফ আলী, ইমরান বিশ্বাস নাসির বিশ্বাস ও রফিক গাজী দেশীয় অস্ত্র দিয়ে আব্দুর রহমান বিশ্বাস কে বেদারক মারধর করলে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পরলে তার ডাকচিৎকারে স্থানীয় আরিফ বিশ্বাস, খলিল মোল্লা ও জসিম এসে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করে, কর্তব্যরত চিকিৎসক আহত আব্দুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পটুয়াখালী হাসপাতালে রেফার করে বর্তমানে আহত আব্দুর রহমান বিশ্বাস পটুখালী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন । ৩১ শে আগস্ট আব্দুর রহমান বিশ্বাসের ছেলে আলামিন বাদী হয়ে মাহমুদুল হাসানকে প্রধান আসামি করে ৬ জনার নামে আমতলী থানায় অভিযোগ দায়ের করেন। আমতলী থানা অফিসার ইনচার্জ দেয়ান জগলুল হাসান বলেন,, , লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।