1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় নিজ ঘরে মিললো স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরগুনায় নিজ ঘরে মিললো স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনায় বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ি থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত লাশও পাওয়া গেছে। এ সময় তাঁদের দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।আজ রোববার সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত নারী আকলিমা (২৭) ও তাঁর স্বামী স্বপন মোল্লা (৩২)। তাঁদের দুই মেয়ের একজনের বয়স পাঁচ বছর ও অন্যজনের এক বছর।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন, নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর পাশের ঘর থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ইয়াকুব হোসাইন জানান, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের দল গিয়ে আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com