1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে জমির বিরোধে সংঘর্ষে কৃষক নিহত, আহত ২ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে জমির বিরোধে সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদী সদর উপজেলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবুল বেপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বজয়সুলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বাবুল বেপারী ও মল্লিক পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে করিম মল্লিক, রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ তিন-চারজন মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বেপারী পরিবারের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আলিম বেপারী এবং রেসমা বেগম। স্থানীয়রা আহত দুইজনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর বাবুল বেপারীর মরদেহ উদ্ধার করা হয় আখক্ষেত থেকে।নিহত বাবুল বেপারীর বড় ভাই জালাল বেপারী বলেন, ‘আমরা ঘেরে জমি পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় কাবিল মল্লিকের ছেলে করিম মল্লিক, করিম মল্লিকের ছেলে রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ সাত-আটজন ও স্থানীয় প্রভাবশালী বেল্লাল সরদার হামলা চালায়। ঘটনা শোনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।রফিক মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের পরিবারের ওপরও আগে থেকে উসকানি চলছিল। ওইদিন পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। আমরা পরিকল্পিত কোনো হামলা চালাইনি। তদন্তে সত্য বের হয়ে আসবে। আমরা কোনো পরিকল্পিত হামলা করি নাই। ঘটনাটি একেবারে উত্তেজনার মুহূর্তে ঘটে গেছে।বরিশাল মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com