1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাংলাদেশ গড়তে জনগণ জামায়াতকে বেছে নেবে : হেলাল - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১৭|

বাংলাদেশ গড়তে জনগণ জামায়াতকে বেছে নেবে : হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল টাউনহল অডিটোরিয়ামে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন- দেশের জনগণের পালস বুঝতে হবে। দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নেবে না, যার প্রমান হল বৃহৎ ক্যাম্পাস সমূহে নির্বাচন, সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করছেন আমরা বলতে চাই এই যুব সমাজ কোন রক্তচক্ষু মেনে নিবে না।তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তব, গনহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। রাসূলের সকল গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যুবক, যুবকদের হাত ধরেই একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশর যুবকরা যখন রাস্তায় নামে তখন হাসিনার মত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।এছাড়া আরো বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিকসহ অনান্য নেতারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com