1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে শ্রমিককে কুপিয়ে জখম! - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাউফলে শ্রমিককে কুপিয়ে জখম!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পড়েছেন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে পারভেজ হাওলাদার (২৫) নামের এক শ্রমিককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কালিশুরি পোনাহুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পারভেজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত পারভেজ হাওলাদার জানান, রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি ফেরার পথে কাজী বাড়ির উত্তর পাশে পৌঁছলে কোনো কারণ ছাড়াই স্থানীয় রাশেদুল কাজী ও রাসেল প্যাদা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পারভেজের বাবা হারুন হাওলাদার বলেন, কোন কারণ ছাড়াই ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি এঘটনায় সুষ্ঠু বিচারের ও দাবি জানান।অভিযুক্ত রাশেদুল ও রাসেল স্থানীয় খোরশেদ কাজী ও ইদ্রিস প্যাদার ছেলে।অভিযোগের বিষয়ে রাশেদুল কাজীর ব্যবহৃত মুঠোফোনে (০১৭৪৫১৩০৬৫৫) একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, পারভেজর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com