1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক বিতরণ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:১১|

বাউফলে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়েছেন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর অধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার (১৫-০৯-২৫) দুপুরে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আমিনুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আজাহার উদ্দিন।অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ অনুদান পেয়েছে রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার ২০ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী।অনুদান গ্রহণকারী দশম শ্রেণীর ছাত্রী মাহি আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, “এই টাকাটা দিয়ে আমি প্রয়োজনীয় বই কিনতে পারব। আমরা আর্থিকভাবে দুর্বল, এজন্য অনেক সময় বই-খাতা কিনতে সমস্যায় পড়তে হয়।বিশেষ অতিথির বক্তব্যে মো. আজাহার উদ্দিন বলেন, “আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। এজন্যই তারা ভালো ফলাফল করছে।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com