1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

মুলাদীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের তেরচর গ্রামের মফজল খন্দকার (৬০) হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। তার মৃত্যুকে কেন্দ্র করে দুই ছেলে ইব্রাহিম খন্দকার ও হানিফ খন্দকারসহ অন্য স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটার ও ইসিজি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন।নিহতের ছেলে ইব্রাহিম খন্দকার জানান, তারা সকাল সাড়ে ৮টার দিকে তাদের পিতাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। কর্মচারীরা জানান, ১০ নম্বর কক্ষে চিকিৎসক আছেন। কিন্তু সেই কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং অনেক ডাকাডাকির পরও সাড়া মেলেনি। প্রায় ২০ মিনিট রোগীকে হাসপাতালের বাইরে বিশ্রামাগারে রেখে অপেক্ষা করতে হয়। পরে এক চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষার নামে সময়ক্ষেপণ করেন। রোগীর অবস্থা সম্পর্কে কিছু জানাননি, এমনকি বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শও দেননি। এক ঘণ্টা পর রোগীকে মৃত ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তার ছোট ভাই হানিফ খন্দকার কিছু চিকিৎসাসামগ্রী ভাঙচুর করেন।অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ঘটনার সময় চিকিৎসক হাসপাতাল গেটেই উপস্থিত ছিলেন।’ তিনি আরো জানান, রোগীর স্বজনরা হাসপাতালের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করেছেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com