1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লালমোহনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর বাসায় চুরি গ্রেফতার -১ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

লালমোহনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর বাসায় চুরি গ্রেফতার -১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়েছেন

লালমোহন প্রতিনিধি::উপজেলার চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে আকিমজান (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর তার বাসায় চুরির মামলার প্রধান আসামি মো. শরীফকে (৩০) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলার সদর থানার ভাদড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।গ্রেপ্তার শরিফ লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিন্টু মিয়ার ছেলে।লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত বলেন, ‘গত ১ সেপ্টেম্বর রাতে লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তোফাজ্জাল ইসলামের স্ত্রী আকিমজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার বাসায় চুরি করে একটি চক্র। এ সময় নগদ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট ৬ লাখ ৯৭ হাজার টাকার মালামাল লুট করে নেয় চক্রটি। ওই ঘটনায় নিহতের ছেলে মো. জাহাঙ্গীর বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন।তিনি আরো বলেন, ‘ওই ঘটনার পর থেকেই আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি শরীফকে মঙ্গলবার র‌্যাব-০৮ এর ভোলা ক্যাম্প ও র‌্যাব-০৬ এর সাতক্ষীরার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com