1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আ.লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আইন উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

আ.লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আইন উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উইথড্র (প্রত্যাহার) হবে, এমন কোনও সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী না কি অস্থায়ী—এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এরকম কোনও সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার সম্ভাবনা নেই।’আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, ‘সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। ধর্ম পালনে প্রত্যেকের সমান অধিকার।’ বরিশালে পূজামণ্ডপ ঘুরে তিনি সন্তোষ প্রকাশ করেন।বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গ নিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছে আমাদের নেই। আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক।’ ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ৯-১০টি সংস্কার হয়েছে বলে জানান তিনি।আইন উপদেষ্টা আজ দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার-সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এরপর ভোলার উদ্দেশে যাত্রা করেন উপদেষ্টা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com