1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ফ্রি মেডিকেল উদ্বোধন, সমান চিকিৎসার আহ্বান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে ফ্রি মেডিকেল উদ্বোধন, সমান চিকিৎসার আহ্বান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি মেডিকেল উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতুল্লাহ বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং প্রত্যেক নাগরিকের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমান উদ্যোগ নিয়েছেন।বুধবার (১ অক্টোবর) ফ্রি মেডিকেল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবু নাসের মোঃ রহমতুল্লাহ বলেন, “হঠাৎ করে একজন রোগীর হার্ট অ্যাটাক হলো। আমরা তাকে ধরে বরিশাল মেডিকেলে নিয়ে গেলাম। সেখানে যে পরিবেশ, একজন রোগীর সঙ্গে যারা যান তারাও অসুস্থ হয়ে যায়। চিকিৎসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই।তিনি আরও বলেন, “আপনি এই শহরে বাস করেন এবং ট্যাক্স দেন। ট্যাক্স দেওয়া নাগরিককে চিকিৎসা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। যদি কেউ হার্ট অ্যাটাক করে পড়ে যায়, তার যদি কোনো আত্মীয় বা টাকা-পয়সাসম্পন্ন মানুষ থাকে, তারা তাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি পাশে কেউ না থাকে, তাহলে মেডিকেলে পড়ে থাকা রোগীর জীবনও ঝুঁকিতে পড়তে পারে। রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার থাকা উচিত। চিকিৎসা ক্ষেত্রেও সবার সুযোগ-সুবিধা সমান হওয়া উচিত।আবু নাসের মোঃ রহমতুল্লাহ বলেন, “যদি রাষ্ট্রকে উন্নত করতে হয়, তবে উন্নত রাষ্ট্রের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা বাংলাদেশের নাগরিকদের জন্যও নিশ্চিত করতে হবে। বিদেশে কেউ অসুস্থ হলে তার টাকা-পয়সা আছে কিনা বা পরিবারের সদস্যরা হাসপাতালে আছে কিনা তা বিবেচনা করা হয় না। রোগীকে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০-৫৫ বছর আগে। তখনও আমরা উন্নতি করতে পারতাম। ২৫ বছর আগেও সিঙ্গাপুর আজকের মতো উন্নত ছিল না। সিঙ্গাপুর যদি উন্নত হতে পারে, আমরা কেন পারব না? আমাদের বাংলাদেশকে উন্নত করতে হবে।তিনি বলেন, “উন্নত দেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন প্রধান কাজ। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর লন্ডনে রয়েছেন এবং তিনি চান এমন একটি বাংলাদেশ গঠন করতে যেখানে গরীব হোক বা ধনী, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। তিনি প্রত্যেক পরিবারের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করবেন। এই কার্ড ব্যবহার করে রাষ্ট্র রোগীকে সম্পূর্ণ চিকিৎসা দেবে। আপনারা কি সেরকম একটি সমাজ চাইবেন না? দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমান উদ্যোগ নিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com