1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে পুলিশ সুপারের ৬৪টি পূজা মণ্ডপ পরিদর্শন - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:৩২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

পটুয়াখালীতে পুলিশ সুপারের ৬৪টি পূজা মণ্ডপ পরিদর্শন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি ::পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেছেন, ধর্মীয় কাজে যুবকরা যেভাবে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে, তেমনি বেশি বেশি পড়ার টেবিলেও থাকতে হবে। ৫ আগস্ট ও ৩৬ জুলাই শিক্ষার্থী ও যুবকদের হাত ধরেই এসেছে। আমরা সবাই মিলে বাংলাদেশকে দেখে রাখবো, সবাই মিলে দেশটাকে গড়বো ও সবাই একসাথে ভাল থাকবো।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় পটুয়াখালী বাউফলের ৬৪টি পুজা মণ্ডপ পরিদর্শনে এসে কেন্দ্রীয় কালীবাড়ির দুর্গা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।পুজা উদযাপন কমিটির সভাপতি সনজিৎ সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর, ওসি আকতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস ও রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কালিবাড়ী কার্যকরী কমিটির সভাপতি জীবনকৃষ্ণ সাহা, সহ-সম্পাদক শংকর কুমার বনিক, কোষাধ্যক্ষ লিটন সাহা, কেবিনেট সদস্য সুসান্ত কুমার সাহা ও যুব কমিটির সভাপতি সম্পাদক নিলয় কুমার বনিক ও উৎপল সাহা প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com