1. admin@jagratakhobor.com : admin-ferdous :
প্রতিমা বিসর্জন দেখতে এসে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:৫২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

প্রতিমা বিসর্জন দেখতে এসে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়েছেন
  • জাগ্রত নিউজ:: প্রতিমা বিসর্জ‌নের সময় দুইটি ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দি‌কে গাজীপুরের কালিয়াকৈরের চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদে এই ঘটনা ঘটে।নিখোঁজ শিশুরা হলো, হিজলতলী এলাকার স্বপন বর্ম‌নের মেয়ে আড়াই বছর বয়সের অঙ্কিতা রানী এবং একই এলাকার তাপশ ম‌নি দা‌সের ছেলে ৮ বছর বয়সী তন্ময় মনি দাশ।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন উপভোগ করতে পরিবারের সাথে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে তুরাগ ন‌দ ভ্রমণে বের হয় শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় ম‌নি দাস। নৌকাটি তুরাগ নদের চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সাথে ধাক্কা লা‌গে। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট নৌকাটি।নৌকাটিতে থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাতার কেটে পাড়ে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু । ঘটনার পরপরই স্থানীয়রা নিখোঁজ ওই শিশু‌কে উদ্ধারের চেষ্টা চালায় । খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের এক‌টি ঘটনাস্থলে যায় ।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com