1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন অর্থনীতিবিদ মাহমুদ হোসেন - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন অর্থনীতিবিদ মাহমুদ হোসেন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার::বরিশাল বাকেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব “শারদীয় দুর্গা পূজা” উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুঃ মাহমুদ হোসেন এফ সি এ পরিচালক, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি। বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) সন্ধ্যায় তিনি বাকেরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শনের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব।পরিদর্শনকালে অর্থনীতিবিদ মুঃ মাহমুদ হোসেন শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে “শারদীয় দুর্গা পূজা” উপলক্ষ্যে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হোক এবং সেই লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন। তিনি সকল প্রকার অপশক্তিকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আমরা সবাই বাঙালি। একসাথে মিলেমিশে আছি এবং থাকবো। আমি বাকেরগঞ্জেরই ছেলে সবসময় সকলের সেবায় পাশে পাবেন।পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার, বাকেরগঞ্জ কলসকাঠি ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য জাকির মেম্বার, বাকেরগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি হলেন বাবু শংকর শীল ও কলসকাঠি ইউনিয়ন পূজা পরিষদের সেক্রেটারি পরিমল গাঙ্গুলী ও কলসকাঠি ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com