1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঢাকাস্থ হিজলা উপজেলা ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

ঢাকাস্থ হিজলা উপজেলা ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::ঢাকাস্থ হিজলা উপজেলা ফোরামের উদ্যোগে ঢাকায় বসবাসরত হিজলা উপজেলার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় মিছবাহুল উলুম কামিল মাদ্রাসা, মতিঝিলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ হিজলা উপজেলা ফোরামের আহ্বায়ক বিশিষ্ট ইসলামী স্কলার ড. মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংকার মোঃ তসলিম উদ্দিন।সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম. কামাল উদ্দিন জসিম, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ছগির বিন সাঈদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন ও উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আরিফুজ্জামান রাসেল, এনসিসি ব্যাংক পিএলসি’র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দেওয়ান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন খোকন ও মোঃ ইয়াছিন মোল্লা, ইবনে সিনা হাসপাতালের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সিফাত উল্লাহ, ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের কর্মকর্তা মোঃ সাইদুল আলম প্রমুখ। এছাড়াও ঢাকায় বসবাসরত হিজলা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com