1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ট্রলারসহ ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি, মূলহোতা গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:১৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাউফলে ট্রলারসহ ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি, মূলহোতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলারসহ প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ডাকাত কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।শনিবার (৪ অক্টোবর) ভোরে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে র‍্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনার ছায়া তদন্তে ডাকাতি ও কৃষক মারধরের মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। পরবর্তীতে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চর কাজল থেকে তরমুজবোঝাই ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা ৫ কৃষকের সঙ্গে প্রায় ১০ হাজার পিস তরমুজ ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। রাতের আঁধারে বাউফলের নাজিরপুর অংশে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল ট্রলারটি ঘিরে ফেলে, কৃষকদের মারধর করে এবং তরমুজ বোঝাই ট্রলারটি ছিনিয়ে নেয়।এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে গ্রেফতার ডাকাত কামাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com