1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাঁঠালিয়ায় ধ’র্ষ’ণে ৬ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, কিশোর গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:৫৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

কাঁঠালিয়ায় ধ’র্ষ’ণে ৬ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, কিশোর গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে (১৭) ঢাকা থেকে কাঁঠালিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনের সড়ক থেকে কাঁঠালিয়া থানার এসআই আল-আমীনের নেতৃত্বে ঢাকা কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।১৭ বছরের ওই কিশোর উপজেলার এক গ্রামের কাঠমিস্ত্রী আবদুল কুদ্দুস খানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১৩ বছরের প্রতিবন্ধী শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। মেয়ে ঘরে একা থাকে। সে সুযোগে বিভিন্ন প্রলোভনে গত ১৫ মার্চ বাড়ির পাশের একটি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার ওই কিশোর। পরে আরও একাধিকবার ধর্ষণের শিকার হয় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করলে কিশোর পালিয়ে যায়।ওসি মংচেনলা আরও জানান, ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com