1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৪৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

আমতলীতে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়েছেন
আমতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার আমতলী উপজেলায় জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সোনাখালী গ্রামের ছালাম প্যাদা ও ইউসুফ প্যাদার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার দুপুরে ওই জমিতে ইউসুফ প্যাদা তার লোকজন নিয়ে চাষাবাদ করতে গেলে ছালাম প্যাদার লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়।এর মধ্যে ইউসুফ প্যাদা, জাহিদুল ইসলাম, কাওসার প্যাদা ও হারুন প্যাদার অবস্থা গুরুতর বলে জানা গেছে।ছালাম প্যাদা বলেন, আমার রেকর্ডীয় জমি ইউসুফ প্যাদা ভাড়াটিয়া লোকজন এনে দখল করার চেষ্টা করছিল। বাধা দিলে আমার পক্ষের আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। অপরদিকে ইউসুফ প্যাদা অভিযোগ করে বলেন, আমার নিজস্ব জমি ছালাম প্যাদা জোর করে ভোগদখল করছে। জমি উদ্ধার করতে গেলে আমাকেসহ সাতজনকে কুপিয়ে আহত করা হয়।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন ইসলাম সুমন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com