1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫ - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের হিজলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ কোষ্টগার্ডের চার সদস্য আহত হয়েছেন।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে।এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন- আটককৃত জেলেরা হচ্ছে জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।এ সময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পীড বোর্ড ক্ষতিগ্রস্তসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোষ্টগার্ডের চার সদস্য আহত হয়। পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com