1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে গরু চোর চক্রের ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২১|

বরিশালে গরু চোর চক্রের ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের গাড়ির ধাক্কায় সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত সাগর মোল্লা উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের একটি গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে সড়কে চোরদের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com